Saturday, June 27, 2026

রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ! রেশন বন্টন মামলায় ইডির জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী

Date:

Share post:

রেশন বন্টন মামলায় ফের ইডির (Enforcement Directorate) জালে এক ব্যবসায়ী (Businessman)। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন সাতসকালে সল্টলেক (Saltlake) থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে (Businessman) গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ তিনি। বিশ্বজিৎকে গ্রেফতার করে রেশন বন্টন মামলার কিনারা করতে চাইছে ইডি। তবে সময় গড়ালেও রেশন বন্টন মামলার তদন্ত এখনও তিমিরেই। লাগাতার এই মামলায় গ্রেফতার হওয়া ‘অভিযুক্তদের’ জিজ্ঞাসাবাদ করলেও কোনও সুরাহা হয়নি। উল্টে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

রেশন বন্টন মামলায় মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তবে তাঁদের জেরা করে কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। উল্টে একাধিকবার হাই কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। বুধবার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার ইডি। বিশ্বজিৎ দাস নামে ওই ব্যক্তির একাধিক ব্যবসা রয়েছে বলে খবর।

মঙ্গলবারই সল্টলেক, বাগুইআটি-সহ শহরের একাধিক প্রান্তে হানা দেয় ইডি। ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে মঙ্গলবার সল্টলেকে বিশ্বজিতের প্রাসাদোপম বাড়িতে যখন তল্লাশি চলছে তখন ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। পরে অবশ্য তিনি বাড়িতে আসেন। এরপর মঙ্গলবার রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালেই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...