Thursday, May 14, 2026

‘পুরোনো ঠাকুরদালানে’ও ফুটে উঠল নতুন সরস্বতীর রূপ

Date:

Share post:

একটা সময় সরস্বতী পুজো মানেই কচিকাচাদের নিজে হাতে প্যান্ডেল তৈরি, ঠাকুর আনা থেকে গোটা পুজো সাজানোর আনন্দ ছিল। পাড়ায় পাড়ায় কার পুজো কত সুন্দর – তার প্রতিযোগিতা ছিল। এখন সরস্বতী পুজোটাও অনেকটাই প্রাতিষ্ঠানিক আর বাড়ির পুজোয় চলে গিয়েছে। তবে সরস্বতী পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজা আজও একই রকম রয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যে। কারণ এই একটা দিন কেউ তাদের পড়তে বসতে বলে না। আর সেই পরিক্রমায় বেরোনো স্কুল পড়ুয়াদের জন্য বাহারি থিমের প্যান্ডেল তৈরির প্রতিযোগিতায় নামে হাতে গোনা প্রতিষ্ঠান।

হুগলির গোঘাটের বীণাপানি স্পোর্টিং ক্লাবের পুজো এবছর পা দিল ১৩ বছরে। প্রতিবারই তারা নানা থিমের সরস্বতী পুজোর আয়োজন করে। এবছর তাদের থিম পুরোনো বাড়ির ঠাকুর দালান। ক্লাবের সদস্যরা জানান, এ বছর সদস্যরা মিলে পুরাতন ঠাকুরদালাল বাড়ির করা চিন্তা-ভাবনা করেছেন। তাদের ভাবনার কারণ হল তৎকালীন সময়ের এই পুরোনো বাড়িগুলো হারাতে বসেছে। তাই সেই সমস্ত পুরোনো জিনিসগুলো ফিরিয়ে আনতে এই উদ্যোগ।

এবছর সরস্বতী পুজো আবার ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এমনিতেই সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। দুটো দিন একসঙ্গে হওয়ায় কিশোর কিশোরীদের পোয়া বারো। আরামবাগ মহকুমার পথঘাট এ দিন প্রেমের হাওয়ায় মেতে ছিল। ‘ভ্যালেন্টাইন্স ডে’ যতই হুজুগে মাতিয়ে দিক না কেন, বাঙালির চিরাচরিত ‘প্রেম দিবসের’ মেজাজ বদলাতে নারাজ নতুন প্রজন্মও। তাই সকাল-সকাল অঞ্জলি দিয়ে পথে নেমে পড়েছিল কিশোর-কিশোরী থেকে সদ্য তরুণ-তরুণীরা।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...