Tuesday, April 7, 2026

জোটের অঙ্কে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ, জেলই ঠিকানা ইমরানের

Date:

Share post:

নির্দল হিসেবে লড়াইয়ে নেমে সকলকে চমকে দিল প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না ইমরান খানের। এদিকে প্রবল জলঘোলা হওয়ার পর অবশেষে পাকিস্তানের যে নতুন সরকার আসতে চলেছে তার প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এই জোটের অঙ্কেই পাকিস্তানে গঠিত হচ্ছে নয়া সরকার। পাশাপাশি এই নবনির্বাচিত সরকারকে বাইরে থেকে সমর্থন করবে পিপিপি৷ তেমনই শোনা গিয়েছে৷

প্রতিবেশী দেশ থেকে যে তথ্য প্রকাশ্যে আসছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে রাজি নন নওয়াজ শরিফ। দাবি করা হচ্ছে, তাঁর নেতৃত্বে সে দেশের সেনবাহিনী ততটা আত্মবিশ্বাসী থাকতে পারবে না৷ সেই কারণেই নওয়াজ শরিফ পাকিস্তান সরকারের দায়িত্ব গ্রহণ করছেন না৷ যার ফলে প্রধানমন্ত্রী পদে বসছেন শাহবাজ। পাশাপাশি,নওয়াজ শরিফের কন্যা মরিয়ম শরিফ হতে চলেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ এছাড়া পিপিপি দলের প্রধান আসিফ আলি জরদারি প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন এবং জরদারির পুত্র বিলাওয়াল ভু্ট্টো-জরদারি জাতীয় অ্যাসেম্বলিতে থাকবেন৷ কথা আছে, বুধবার আসিফ আলি জরদারি ও শাহবাজ শরিফ লাহোরে একটি মিটিংয়ে বসেন৷ সেখানে বিস্তারিত কৌশল আলোচনার পর সরকার গঠন করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন৷

উল্লেখ্য, ৩৩৬ আসন বিশিষ্ট পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯ টি আসন। তবে কোন দলই সেই সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারেনি। ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা একশোর বেশি আসন পেলেও, ইমরানকে রুখতে জোটের পথে নামে নওয়াজ শরিফরা।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...