Sunday, May 17, 2026

খুশি-সম্মানিত: ‘বড় দায়িত্ব’ পেয়ে আপ্লুত সাগরিকা, মমতার ভূয়সী প্রশংসা

Date:

Share post:

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় নারী শক্তির জয়জয়কার। তালিকায় চমক সাংবাদিক সাগরিকা ঘোষের (Sagarika Ghosh) নামে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে এই দায়িত্ব দেওয়ায় আপ্লুত সাগরিকা। বৃহস্পতিবার, সাংসদ পদে মনোনয়ন জমা দেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) বাংলার মধ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও (Video) বার্তা দেন সাগরিকা।

দিল্লিতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা করছেন সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি। ১১ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা যায়, তৃণমূলের (TMC) প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাবেন সাগরিকা। এদিন তিনি মনোনয়নও জমা দেন। এদিন মনোনয়ন জমা দেন মমতা বালা ঠাকুরও। ছিলেন অরূপ বিশ্বাস, ডেরেক ও’ব্রায়েন, নির্মল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় সাগরিকা বলেন,
”আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন। এটা একটা চমৎকার সুযোগ দেশের গণতন্ত্রের জন্য কাজ করার।” বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে তাঁদের কথা পৌঁছতে চান বলে জানান সাগরিকা।

এই ভিডিও বার্তায় বাংলার মুখ্যমন্ত্র ভূয়সী প্রশংসা করেন সাগরিকা। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবসময়ে মহিলাদের এগিয়ে রাখেন, সুযোগ দেন। একজন মহিলা হিসেবে এই বিষয়টিতে তিনি গর্বিত বলেও মন্তব্য সাগরিকার। নিউজ চ্যানেলের সফল সাংবাদিক তথা উপস্থাপিকা সাগরিকা রাজ্যসভায় দলের মতামত নিয়ে সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...