Tuesday, March 17, 2026

যোগীরাজ্যে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ গেল ৪ শিশুর

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল ৪ শিশু। গৌরব মহোৎসব অনুষ্ঠানে বাজি পোড়ানোর সময়ে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চিত্রকুটে বুন্দেলখণ্ড গৌরব মহোৎসব পালিত হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ, পাশাপাশি উপস্থিত ছিল শিশুরা। সেখানেই বাজি পোড়ানোর সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশুর। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হন চিত্রকুটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি। পাশাপাশি সেখানে উপস্থিত হয় ফরেন্সিক দল, বোম ডিসপোজাল স্কোয়াড। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গোটা ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই নয়াদিল্লি, লখনউ, প্রয়াগরাজ ও আগ্রা থেকে বিশেষ দল এখানে আসছে। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত শেষ করব।

এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার।

spot_img

Related articles

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...