Sunday, May 24, 2026

সন্দেশখালিতে RSS-এর বাসা, শাহজাহানকে ‘টার্গেট’ ইডির! বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সন্দেশখালিতে আরএসএসের বাসা আছে। বাইরে থেকে লোক নিয়ে গিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি। শাহজাহানকে ‘টার্গেট’ করে সন্দেশখালিতে ঢুকেছে ইডি। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) বাজেট বক্তৃতায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি জানান, সন্দেশখালির ঘটনা নিয়ে অত্যন্ত কড়া রাজ্য সরকার। ইতিমধ্যেই ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, এই ঘটনার সূত্রপাত ED-র জন্য- অভিযোগ মমতার। তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে শাহজাহানকে ‘টার্গেট’ করে ED ঢুকল। সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে। ওখানে আরএসএসের (RSS) বাসা রয়েছে। এমনিতেই ওটা সংঘর্ষপ্রবণ এলাকা। সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালিতে এত গোলমাল পাকাচ্ছে।’’

বিধানসভায় মমতা বলেন,” ওখানে আগে ইডি(ED) ঢুকল। এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। কারও সমস্যা থাকতেই পারে। তার তদন্ত হবে। তা নয়, আগেই কাকে কান নিয়ে পালাল বলে রব উঠল, আর এরাও দৌড়ল!

সন্দেশখলির অশান্তির ব্লু প্রিন্ট ফাঁস করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ইডি ঢুকল। তারপরেই সবাইকে বের করে দিয়ে আদিবাসী-সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কারও কোনও ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, আমাদের তো মহিলা দল আছে ওখানে। পুলিশেরও একটা মহিলা দল আছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কী অভিযোগ শুনছে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারও সমস্যা থাকে সেটা নিয়ে নিশ্চয় আমরা কাজ করব। আগে তো আমায় জানতে হবে ব্যাপারটা কী। সন্দেশখালি আজকে নতুন নয়, ওখানে আরএসএস-এর একটা বাসা আছে।”

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ”জীবনে কোনও অন্যায়কে কোনওদিন প্রশ্রয় দিইনি। আমি উদ্যোগ নিয়ে রাজ্য কমিশন পাঠিয়েছি, প্রশাসনকে পাঠিয়েছি, ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়েছে, বিজেপির কর্মী, কী ভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে।”

সন্দেশখালি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় পুলিশ প্রশাসন, তেমনই রাজ্য মহিলা কমিশনও সেখানে গিয়ে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...