Saturday, May 16, 2026

চোপড়ায় শিশুমৃত্যুতে কড়া পদক্ষেপ করুক কেন্দ্র: BSF-কে নিশানা করে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

চোপড়ার ঘটনা নিয়ে BSF-কে নিশানা করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বিএসএফ-এর কাজ কী? সীমান্ত পাহারা দেওয়া। চোপড়ায় ৪টি বাচ্চা মারা যায়, আজ মাননীয় রাজ্যপালের কাছে আমাদের দল গিয়েছিল। এখানে ওরা ৩৩৪টি দল পাঠিয়েছে, তাহলে চোপড়ায় যদি ৪টি শিশু মারা যায়, শিশুদের জীবনের কী কোনও দাম নেই?“

এই ঘটনায় BSF-এর শাস্তির দাবি তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিএসএফ-এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিএসএফ আর কী করে বেড়াচ্ছে?“

সীমান্তে গেরুয়া ব্যাগ বিলোচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বিস্ফোরক অভিযোগ করেন, “আমাকে একজন বিধায়ক অভিযোগ করেছেন, তাঁর বিধানসভা এলাকায়, একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। এলাকায় এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে জিনিস বণ্টন করছে। কে তোমরা? তোমার কাজ সীমান্ত পাহাড়া দেওয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। ভোটের আগে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ-এর জবাব কারা দেবে?“

লোকসভা নির্বাচনে বাংলার মানুষ যাতে ভোট না দিতে পারে সেজন্য অনেক আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে তাঁর কাছে খবর এসেছে। কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে বন্ধ চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দেয় পরে তা পালন করে না। লোকসভা ভোটে চা বাগানের শ্রমিকদের কেন্দ্র বিরোধী ক্ষোভের প্রতিফলন পড়তে পারে বলে আশঙ্কা করেই বেছে বেছে চা শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায়, “কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। ইলেকশনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে।” প্রশাসনকে তিনি বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...