Sunday, May 3, 2026

এবার চিটফান্ড কাণ্ডে মুকুল রায়কে তলব ইডির

Date:

Share post:

এবার চিটফান্ড কাণ্ডে মুকুল রায়কে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল মুকুল রায়কে। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় ধৃত কে ডি সিংকে জেরা করে ইডির হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতেই মুকুলকে জিজ্ঞাসাবাদ করাটা জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সমনের বিষয়ে মুকুলপুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, এই মুহূর্তে বাবার শারীরিক অবস্থা ভালো নয়। বাবা ঠিকভাবে হাঁটতে পারছেন না, দিল্লি যাবেন কীভাবে।

তবে ইডির তদন্তকারী অফিসাররা চাইলে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। বাবা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে, এমনটাই জানিয়েছেন শুভ্রাংশু।

আরও পড়ুন- বদলে গেল মৃতদেহ! দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চূড়ান্ত গাফিলতি, বিক্ষোভ স্থানীয়দের 

 

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...