Sunday, May 24, 2026

দ্বিতীয় দফার কৃষক আন্দোলনে প্রথম ‘শহিদ’, কাঁদানে গ্যাসের ‘আশীর্বাদ’?

Date:

Share post:

কৃষকদের দাবি নিয়ে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনে আসা ৭৮ বছরের এক কৃষকের মৃত্যু হল শুক্রবার সকালে। কেন্দ্র সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয় দফার আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশের কৃষক মহল। ১৩ মাস ধরে প্রথম দফার আন্দোলনে মৃত্যু হয়েছিল প্রায় ৭৫০ কৃষকের। পুলিশের প্রবল প্রতিরোধ, যুদ্ধের ময়দানের মতো কাঁদানে গ্যাসের বৃষ্টিতে উপেক্ষা করেও দিল্লি যাওয়ার জেদ নিয়ে সীমান্তে জোর ধাক্কা জারি কৃষকদের।

এই শম্ভু সীমান্তে গত তিনদিন ধরে লাগাতার কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে দিল্লি পুলিশ। কৃষকদের অগ্রগতি আটকাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের সেল উড়িয়ে এনে কৃষকদের মাঝে ফাটানো হচ্ছে। সেই গ্যাসের কারণে ইতিমধ্যেই অসুস্থ অনেক কৃষক। শুক্রবার মৃত জ্ঞান সিংয়ের বাড়ি পাঞ্জাবে গুরুদাসপুর জেলার চাচোকি গ্রামে। এই আন্দোলনে মৃত্যুর ঘটনা এই প্রথম।

শুক্রবার সকালে দিল্লির শম্ভু সীমান্তে আন্দোলনরত কৃষকদের মধ্যে ৭৮ বছরের জ্ঞান সিং হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পাঞ্জাবে রাজপুরের সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

কৃষক ও কেন্দ্রের মধ্যে এর মধ্যে তিনবার আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। দিল্লি গিয়ে নিজেদের দাবি পেশের দাবিতে অনড় প্রায় ২৫টির বেশি কৃষক সংগঠন। এই পরিস্থিতিতে একমাসের জন্য ১৪৪ ধারা জারি থেকে শব্দ কামানের প্রয়োগ, কোনও কিছুই বাকি রাখেনি মোদি সরকার। কৃষকদের প্রতি কেন্দ্রের সরকারের যে কোনও সমবেদনা নেই তা কৃষক মৃত্যুর মধ্যে দিয়ে আরও একবার সামনে আসছে।

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...