Tuesday, March 24, 2026

মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার নেই! মৃত্যু আমেরিকান বৃদ্ধের

Date:

Share post:

দেশের অন্যতম বৃহৎ বিমানবন্দরের পরিকাঠামোয় এত বড় ফাঁক! মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে মৃত্যু হল আমেরিকার বাসিন্দা এক বৃদ্ধের। ঘটনার চারদিন পরে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করল এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের বিজ্ঞপ্তিতেই গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের পরিষেবার ঘাটতির কথা জানানো হল, যা দেশের অগ্রগতির ছবির কার্যত উল্টো ছবি তুলে ধরে।

১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক-মুম্বই বিমানে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ৮০ ঊর্ধ্ব এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। স্ত্রীকে হুইলচেয়ারে নিয়ে ইমিগ্রেশনের দিকে গিয়ে নিজের জন্য হুইলচেয়ার চান তিনি। বিমানবন্দরের কর্মীরা তাঁকে অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি অপেক্ষা না করেই এগিয়ে যান এবং অসুস্থ হয়ে পড়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলে সেই পথেই তাঁর মৃত্যু হয়।

আমেরিকার বাসিন্দা ওই ব্যক্তি এয়ার ইন্ডিয়ার যাত্রী ছিলেন। শুক্রবার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় বিমান সংস্থার তরফে। পাশাপাশি তাঁরা তাঁদের বিজ্ঞপ্তিতে দাবি করেন বিমানবন্দরে হুইলচেয়ারের সংখ্যা কম ও প্রচুর চাহিদা থাকায় সেদিন ওই আমেরিকান বৃদ্ধকে হুইলচেয়ার দেওয়া সম্ভব হয়নি। দেশের বাণিজ্য রাজধানী মুম্বই। দিল্লি ছাড়া দেশের অন্য অনেক বিমানবন্দরেই অনেক বিমান অবতরণ করে না যা মুম্বাইতে করে। চাহিদা ও প্রয়োজনীয়তার দিক থেকে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই যদি পরিষেবার অভাবে বিদেশি নাগরিকদের মৃত্যুর মুখে পড়তে হয়, তবে তা দেশের অর্থনীতি ও সম্মান কোনওটার পক্ষেই লাভজনক না।

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...