Saturday, March 14, 2026

মুম্বইয়ে অগ্নিকাণ্ড! ক্ষতিগ্রস্ত ১৫টি দোকান বাড়ি, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Date:

Share post:

মুম্বইয়ের (Mumbai) গোবান্দি বাইগানওয়াড়ির কাছের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire incident) ঘটনা। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১৫টি দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ভোর রাতের এই ঘটনায় প্রাথমিকভাবে এলাকাবাসীরাই আগুন নেভাতে শুরু করেন। পরবর্তীতে প্রায় দশটি ইঞ্জিন সেখানে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায় বস্তি এলাকায় দোকান এবং বাড়িগুলো খুব কাছাকাছি থাকায় একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া সেখানে প্লাস্টিক শিট, এলপিজি সিলিন্ডার, কাঠের সামগ্রীর মতো দাহ্য বস্তু মজুত থাকায় ঘটনা মারাত্মক আকার নেয়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সময়মতো পুলিশ সেখানে না পৌঁছানায় ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। হতাহতের কোনও খবর মেলেনি।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...