Friday, May 22, 2026

যশস্বীর শতরান, তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান । ভারতেই হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান যশস্বী জসওয়ালের। ১০৪ রানে আউট হন তিনি। ভারতে হয়ে ক্রিজে রয়েছেন, শুভমন গিল এবং কুলদীপ যাদব। ৬৫ রানে অপরাজিত শুভমন । ৩ রানে অপরাজিত কুলদীপ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩১৯ রান করে ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ।
ভারতের ৪৪৫ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩১৯ রানে। ইংরেজদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ডুকেট। ১৫৩ রান করেন তিনি। ৪১ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে টিম ইন্ডিয়া। ১০৪ রান করেন যশস্বী। তবে ১৯ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। রজত পতিদার করেন শূন্য। ইংরেজদের হয়ে একটি করে উইকেট নেন জো রুট এবং টম হার্টলি।

আরও পড়ুন- অভিমন্যুর ২০০, রঞ্জির গুরুত্বহীন ম্যাচে চালকের আসনে বাংলা


Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...