Monday, March 16, 2026

জল্পনা অতীত, আইনি বিয়ে সারলেন কাঞ্চন – শ্রীময়ী!

Date:

Share post:

কথায় আছে ‘যা রটে তার কিছুটা বটে’। বাংলা প্রবাদ যে কতটা সঠিক ফের তার প্রমাণ মিলল। ফাল্গুন মাস পড়তে না পড়তেই বাতাসে বসন্তের আমেজ। আর সেখানে প্রেমের ছবি বিয়ের ফ্রেমে বন্দি হবে না তাও কি হয়? অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ে (Kanchan-Sreemoyee Marriage) নিয়ে গত কয়েকদিনে যে পরিমাণ জল্পনা তৈরি হয়েছে এবার তার অবসান ঘটলো। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্‌ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের। যদিও ছবি প্রকাশ্যে আনতে কিছুটা সময় নিলেন নব দম্পতি। আগামী ৬ মার্চ তাঁদের রিসেপশনের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছিল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শ্রীময়ীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কোনদিনই আড়াল রাখেননি কাঞ্চন। গত জানুয়ারি মাসের ১০ তারিখে পিঙ্কির সঙ্গে ডিভোর্স হওয়ার পর দুই ভালবাসার মানুষের এক হওয়া ছিল সময়ের অপেক্ষা। সেটাই সম্পন্ন হল প্রেম দিবসে। ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে যাওয়ার অনুভূতিটা কথায় বুঝিয়ে উঠতে পারছেন না শ্রীময়ী। রেজিস্ট্রি ম্যারেজ হলেও আপাতত মায়ের সঙ্গেই আছেন অভিনেত্রী। মার্চ মাসে ঘরোয়া অনুষ্ঠানের পর পাকাপাকিভাবে এক ছাদের তলায় থাকবেন কাঞ্চন – শ্রীময়ী।


spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...