Thursday, May 14, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড যশস্বীর

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত থাকেন তিনি। যশস্বী ইনিংস সাজান ১৪টি চার এবং ১২ ছক্কা দিয়ে। আর এই সুবাদের বিশ্বরেকর্ড গড়েন ভারতের তরুণ ওপেনার ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের ছ’টি ইনিংস মিলিয়ে ২২টি ছক্কা মেরেছেন যশস্বী। আর সুবাদে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনও ব্যাটার একটি সিরিজে ২০ বা তার বেশি ছক্কা মারতে পারেননি।

এতদিন এই রেকর্ড ছিলো রোহিত শর্মার দখলে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ১৯টি ছক্কা মেরেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী। এখনও সিরিজের দু’টি টেস্ট বাকি। অর্থাৎ, সিরিজ শেষে ছক্কার রেকর্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে যশস্বীর সামনে ।

শুধু তাই নয়, রাজকোটে দ্বিতীয় ইনিংসে ১২টি ছক্কা মেরেও নজির গড়েছেন যশস্বী। যা টেস্টের এক ইনিংসে মারা যুগ্ম সর্বাধিক ছক্কা। টেস্টে এক ইনিংসে এতদিন এই রেকর্ড ছিল ওয়াসিম আক্রমের দখলে। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন তিনি।

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...