Sunday, March 15, 2026

বিমান অবতরণের ১০-৩০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ দেওয়ার নয়া নির্দেশ বিসিএএসের

Date:

Share post:

বিমানে করে যেখানেই যান না কেন, লাগেজ নিয়ে বিমানযাত্রীদের অভিযোগ আজ নতুন নয়। বিমানে যদিও বা আপনি গন্তব্যে পৌঁছলেন তাড়াতাড়ি, কিন্তু লাগেজ নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। বহুবার এই নিয়ে অভিযোগ করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরো। দেশের সব এয়ারলাইন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, বিমান অবতরণের ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে লাগেজ তুলে দিতে হবে। নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, দেশের ৭টি বিমান সংস্থাকে চিঠি দিয়ে সময়ে লাগেজ সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিসিএএস। জানা গিয়েছে, এই নিয়ে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, আকাসা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কানেক্ট, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে সতর্ক করে চিঠি দিয়েছে বিসিএএস।

যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেরিতে লাগেজ আসা নিয়ে দেশের ৬টি বিমানবন্দরে সমীক্ষা চালানো হয়। সেখানেই সবার আগে উঠে আসে এই ৭টি এয়ারলাইন সংস্থার নাম। এরপরই বিমান সংস্থাগুলিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো।এই নিয়ে গত দুই মাসে এয়ারলাইন সংস্থাগুলিকে দ্বিতীয়বার চিঠি পাঠাল বিসিএএস।

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত দু মাস ধরে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছিল। শুধুমাত্র লাগেজ সমস্যায় যাত্রীদের বারবার সমস্যায় পড়তে হচ্ছিল। আইএটিএ নির্দেশিকা এবং ওএমডি চুক্তি অনুযায়ী সব এয়ারলাইনকেই ৩০ মিনিটের মধ্যে চেক ইন ব্যাগেজ দেওয়ার কথা। কিন্তু এই নিয়ম প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছিল।বিসিএএস-এর নতুন নিয়মে বলা হয়েছে, বিমান সংস্থাগুলিকে বিমানের ইঞ্জিন বন্ধ হওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে লাগেজ তুলে দিতে হবে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম লাগু হবে। এই নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...