Sunday, May 17, 2026

উত্তরপ্রদেশেও টালমাটাল ইন্ডিয়া জোট! আসন রফায় কংগ্রেসকে শর্ত চাপালো অখিলেশ

Date:

Share post:

একাধিক রাজ্যে টালমাটাল পরিস্থিতি ইন্ডিয়া জোটের। বাংলা, পাঞ্জাবের মতো রাজ্যে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আসনরফায় স্পষ্টভাবে ‘না’ বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ভগবন্ত মান। এবার উত্তরপ্রদেশেও জটিল আকার নিল সপা ও কংগ্রেসের জোট। আসন্ন লোকসভা নির্বাচনের লড়াইয়ে আসন ভাগাভাগিতে কংগ্রেসকে শর্ত চাপালেন অখিলেশ যাদব। দলীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে মাত্র ১৫ আসন কংগ্রেসকে ছাড়তে রাজি সপা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এরইমাঝে সমাজবাদী পার্টি সূত্রের খবর, আসনরফা নিয়ে হাত শিবিরকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। বলা হয়েছে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৫টি কংগ্রেসের (Congress) জন্য ছাড়া যেতে পারে। তার বেশি নয়। কংগ্রেস যদি এই প্রস্তাবে রাজি হয়, তাহলে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকবে। কিন্তু কংগ্রেস যদি আরও বেশি আসন চায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ইতি। আলাদাভাবেই লড়াই করতে হবে দুই দলকে। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। ফলে এখন কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই একতরফাভাবে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। তার পরেই কংগ্রেসের সঙ্গে চাপানউতোর শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশে আসনরফার পথ এখনও খোলা রয়েছে। তবে সূত্রের খবর, কোনওমতেই ১৫টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সপা। কংগ্রেস বেশি আসন চাইলে ইন্ডিয়া জোট থেকেই বেরিয়ে যাবে দল। গতবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি ‘সৌজন্য’ দেখিয়ে রায়বেরেলি ও অমেঠিতে প্রার্থী দেয়নি সপা। এবার জোট ভেঙে গেলে সেই সৌজন্যও থাকবে না বলেই অনুমান।

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...