Sunday, June 7, 2026

‘কঠিন সময়ের মধ্যে এসেছে ৫০০ উইকেট’ , অশ্বিনের বাড়ি ফেরা নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী

Date:

Share post:

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মাঝপথেই বাড়ি ফিরে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই দিনই কেরিয়ারের ৫০০ উইকেট নিয়েছিলেন অশ্বিন। কিন্তু পারিবারিক কারণে ওই দিনই বাড়ি ফিরতে হয়েছিলো অশ্বিনকে। যদিও রবিবার চতুর্থ দিনে চা বিরতির পরে আবার দলের সঙ্গে যোগ দেন অশ্বিন। আর এই ম্যাচের পরই এই ঘটনা নিয়ে মুখ খুললেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ।

এই নিয়ে প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ভেবেছিলাম হায়দরাবাদে ৫০০ উইকেট হয়ে যাবে। হল না। তারপর ভেবেছিলাম বিশাখাপত্তনমে হবে। সেখানেও ৪৯৯-এ আটকে থাকতে হয়েছিল। তাই তখনই বাড়িতে সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। রাজকোটে ৫০০ এল। আবার চলেও গেল। ৫০০ আর ৫০১ উইকেটের মধ্যে অনেক কিছু ঘটে গেল। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা। সেই মুহূর্তগুলো আমাদের সবার জন্য কতটা কঠিন ছিল ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক ভালোবাসা রবি অশ্বিন।”

 

 

রাজকোটেই ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্টে নিজের ৫০০তম উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় দিন সেই উইকেটের পরেই বাড়ি ফিরতে হয় তাঁকে। চতুর্থ দিন মাঠে ফিরে নিজের ৫০১তম উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন- অভিমানী মনোজ, বিদায়বেলায় ধোনিকে নিয়ে কী বললেন তিনি?

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...