Sunday, May 17, 2026

‘এরা তো এখন আর মারছেই না’, ব্যাটিং দেখে ইংল্যান্ডকে খোঁচা বুমরাহর

Date:

Share post:

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে বড় জয় পায় ভারতীয় দল। ইংরেজদের বিরুদ্ধে ৪৩৪ রানে জয় পায় রোহিত শর্মার দল। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১২২ রানে বেধেঁ ফেলে টিম ইন্ডিয়া। কিন্তু এই ইংল্যান্ড দল ভারতে খেলতে আসার তাদের বাজবল ক্রিকেট নিয়ে বেশ চর্চা হয়। কিন্তু তৃতীয় টেস্টে একেবারেই ধরাসাই হয়ে যায় ইংল্যান্ড। যা দেখে মাঠের মধ্যেই ইংরেজদের কটাক্ষ করেন যশপ্রীত বুমরাহ। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার রাজকোটে ৩ উইকেট পড়ে যাওয়ার পর বেশ রক্ষণাত্মক ব্যাটিং শুরু করেছিলো ইংল্যান্ড। তা দেখেই হাসতে হাসতে খোঁচা দেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ১১তম ওভারের। স্টোকসদের রান তখন ৩ উইকেটে ২৮। জো রুট, জনি ব্রেস্টোদের কয়েকটি বল সাবধানে খেলতে দেখে বুমরাহ হাসতে হাসতে সতীর্থদের বলেন, ‘‘এরা তো এখন আর মারছেই না!’’ তাঁর এই মন্তব্য শোনা গিয়েছে টেলিভিশনেও। ম্যাচের ওই অংশের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ম্যাকালাম কোচ হওয়ার পর থেকে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড দল। যাকে বলা হচ্ছে বাজবল। দ্রুত রান তুলে প্রতিপক্ষ দলকে চাপে ফেলার চেষ্টা করছেন তাঁরা। একাধিক ম্যাচে সুফল পেয়েছেন স্টোকসেরা। কিন্তু ভারতের মাটিতে বেশ চাপে ইংল্যান্ড দল।

আরও পড়ুন- পিএসজি ছেড়ে রিয়ালে এমবাপে ? জল্পনা তুঙ্গে

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...