Friday, April 24, 2026

বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা ট্রাকের, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যাত্রীর

Date:

Share post:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী ডবল ইঞ্জিন রাজ্য বিহার (Bihar)। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে (Auto) ধাক্কা মারে ট্রাক (Truck)। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে আট যাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাশাপাশি ঘটনার পিছনে নীতীশ সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। বিহারের লখিসরাই জেলার ঝুলনা গ্রামের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, লখিসরাই এলাকার দিকে যাচ্ছিল যাত্রিবোঝাই অটোটি। অটোর ভিতরে ১৪ জন যাত্রী ছিলেন। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এসে ধাক্কা মারে অটোয়। পুলিশের দাবি, গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই অটোয় ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের ফলে অটোয় থাকা আট যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি ছ’জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে পাটনার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। তবে ঘাতক চালক ও খালাসিকে গ্রেফতার করতে না পারলেও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

 

 

 

 

Related articles

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...