Saturday, May 23, 2026

সময়ের আগেই দিল্লির ইডি দফতরে দেব, রাজনীতি না ছাড়ার কারণেই হেনস্থা মত কুণালের

Date:

Share post:

কথা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে সবসময় সহযোগিতা করবেন। আর সেই মতোই বুধবার নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে (Delhi) ইডির (Enforcement Directorate) দফতরে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। গরুপাচার মামলার তদন্তে বুধবার সকাল ১১টার মধ্যে তাঁকে দিল্লির দফতরে তলব করে ইডি। তবে এদিন ইডি দফতরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব সাফ জানান, তদন্তে সহযোগিতা করবেন বলেই শুটিং বাতিল করে ইডির ডাকে সাড়া দিতে দিল্লি এসেছেন তিনি। তবে তিনি কোনওভাবেই অপরাধের সঙ্গে জড়িত নন বলে এদিনও সাফ জানিয়েছেন দেব। তিনি বলেন, অন্যায় যে করে সেই বুঝতে পারে সবার আগে। সেকারণে আমার কোনও ভয়ের কারণ নেই। আমাকে যখন ডাকা হবে তদন্তের স্বার্থে আমি আসার চেষ্টা সবসময় করব। পাশাপাশি এদিন সাংসদকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ফের প্রার্থী হবেন, সেই কারণেই কি তাঁকে তলব করেছে ইডি? উত্তরে সাংসদ অভিনেতা সাফ জানান, এই প্রশ্নের জবাব এখনই দিতে চান না। তবে এদিন শুটিংয়ের কাজ বাতিল করে তিনি দিল্লিতে এসেছেন বলে জানান দেব।

পাশাপাশি এদিন দেবকে দিল্লিতে ইডির তলব প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানান, দেব তৃণমূলের বলেই তাঁর উপর রাজনৈতিক চাপ বাড়াতেই এমন পদক্ষেপ। কুণাল সাফ জানান, দেবকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজনীতি করব এবং ভোটে দাঁড়াব। এরপরই দেবকে তলব করা হল। দেব গিয়েছেন, তাঁকে যা প্রশ্ন করা হবে তিনি তার যথার্থ জবাব দেবেন এবং প্রশ্নোত্তর পর্ব সেরে কিছুক্ষণের মধ্যে মাথা উঁচু করে বেরিয়ে যাবেন।

এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে ডেকে দেবকে জেরা করেছিল সিবিআই। এরপর বহুদিন কেটে গিয়েছে। দিন কয়েক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে রাজনীতিতে থেকে যাওয়ার আশ্বাস দেন তিনি। এরপরই রাজনৈতিক প্রতিহিংসার কারণে লোকসভা নির্বাচনের আগে এবার সোজা দিল্লিতে তলব করা হল দেবকে।

 

 

 

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...