Saturday, May 23, 2026

মেসি-রোনাল্ডো কারোকেই সেরা বলছেন না এডেন হ্যাজার্ড

Date:

Share post:

প্রায় দুই দশকের কেরিয়ারে আটটি ব্যালন ডি’অর জিতেছেন। ফুটবলপ্রেমী থেকে অধিকাংশ মানুষই তাঁকে সময়ের সেরা বলেন। কেউ কেউ তো লিওনেল মেসিকে সর্বকালের সেরাও বলেন। সময়ের সেরা বাছাইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম।মেসি ও রোনাল্ডোর সঙ্গে বা বিপক্ষে যাঁরা খেলেছেন, সেই খেলোয়াড়দের মধ্যেও বেশির ভাগই এগিয়ে রাখেন এ দুজনকে। সদ্য ফুটবলকে বিদায় জানানো এডেন হ্যাজার্ড অবশ্য এই দলে নেই। মেসি ও রোনাল্ডোর মাঠের কীর্তি এবং মান নিয়ে কোনও সন্দেহ নেই বেলজিয়ামের প্রাক্তন খেলোয়াড়ের। কিন্তু সেরার প্রশ্নে তাঁদের দুজনের কারোকেই ভোট দিচ্ছেন না হ্যাজার্ড।

৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফরোয়ার্ডের চোখে সেরা জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের প্রাক্তন প্লেমেকারকে নিয়ে উচ্ছ্বসিত হ্যাজার্ড ওবিআই ওয়ান পডকাস্টে বলেছেন, মেসি এমন একজন, আপনি ফুটবল নিয়ে কথা বললে তার কথা আপনাকে বলতেই হবে। কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন মত আছে এ ব্যাপারে। দলকে ট্রফি এনে দিতে এবং গোল করার ক্ষেত্রে রোনাল্ডো সব সময় সেরা। রোনাল্ডোর প্রশংসা করতে গিয়ে হ্যাজার্ড বলেছেন, রোনাল্ডোর এখন বয়স ৩৯ বছর। আমার তো মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত গোল করে যাবে। বিশ্বাস করুন, এটাই সত্যি হবে। এরই পাশাপাশি ফ্রান্সের হয়ে ১৯৯৮ এ বিশ্বকাপ জেতা রিয়ালের প্রাক্তন কোচ জিদানকে নিয়ে তিনি বলেছেন, আমার খেলার ধরন অনেকটাই মেসির মতো। তবে আমার কাছে সেরা জিদান।

 

Related articles

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...