Wednesday, May 13, 2026

অস্তিত্ব বাঁচাতে আঞ্চলিক ভাষায় সদস্য সংগ্রহ শুরু SFI-এর

Date:

Share post:

২০১১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামেরা যে কতটা জনবিচ্ছিন্ন তার প্রমাণ ভোটবাক্সেই মিলেছে। ছাত্র ও যুব সম্প্রদায়কে সামনে রেখে নতুন করে জনসংযোগ শুরু করেছে বাম নেতৃত্ব। লোকসভা ভোটের আগেও সদস্য সংগ্রহের মধ্যে দিয়ে বাম ছাত্র সংগঠনের জনসংযোগ করার চেষ্টা আবার প্রমাণ করছে তারা কতটা জনবিচ্ছিন্ন। কলকাতা নির্ভর সদস্যের বাইরে বেরোনোর চিন্তাভাবনা দিয়ে অস্তিত্ব রক্ষার লড়াই।

সাংসদ বিধায়কের অঙ্কে শূন্যে নেমে যাওয়ার পর নিজেদের অন্দরেই প্রবল সমালোচিত বাম নেতৃত্ব। নেতৃত্বের ভুলেই সাধারণ মানুষ এমনকি নিচুস্তরের কর্মীরা যে রাজ্যের সিপিআইএম-এর থেকে দূরে সরে গিয়েছে, তা বারবার উঠে এসেছে দলীয় বৈঠকে। তারপরই ছাত্র-যুবদের সামনে রেখে নতুনভাবে জনসংযোগের পথে নামার পরিকল্পনা করে বামেরা।

প্রবীন নেতৃত্বদের দ্বায়িত্ব বামেদের নবীন প্রজন্মই কাঁধে তুলে নিয়ে নতুন করে জনসংযোগের চেষ্টা শুরু করেছে লোকসভা ভোটের আগে। এতদিন SFI-এর সদস্য সংগ্রহ বাংলা ও হিন্দি ফর্ম দিয়ে হত শুধুমাত্র। অর্থাৎ কলকাতা ও শহরতলির কলেজ থেকে সদস্য সংগ্রহই ছিল মূল লক্ষ্য বামেদের। এবছর থেকে নেপালি, কুর্মালি, সাঁওতালি, উর্দু ভাষাতে সদস্য সংগ্রহের কাজ শুরু করল SFI।

লোকসভা ভোটের আগে বামেদের পায়ের তলার মাটি নেই সংখ্যাতত্ত্বের বিচারে। কংগ্রেসের সঙ্গে জোট করে আদতে রাজ্যে বিজেপি বিরোধী ভোট দুভাগ করে বিজেপিকেই সুবিধা করে দেওয়ার খেলায় মেতেছে তারা। তবে ভবিষ্যতে বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় সদস্য সংগ্রহের পন্থা কাজে লাগতে পারে বলে আশা বাম নেতৃত্বর। তার জন্য আঞ্চলিক কলেজস্তর থেকে যাতে সহজে সদস্য সংগ্রহ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে আঞ্চলিক ভাষায় সদস্য সংগ্রহে মাঠে SFI।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...