Friday, April 24, 2026

“খালিস্তানি” বিতর্ক: আজ রাজ্যপালকে ডেপুটেশন দেবেন শিখ ধর্মগুরুদের প্রতিনিধিরা

Date:

Share post:

শিখ সম্প্রদায়ের এক আইপিএস-কে “খালিস্তানি” তকমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর দলবল। যার প্রতিবাদে গোটা দেশের শিখ সমাজ নিন্দায় সরব হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

এদিকে কলকাতায় বিজেপির পার্টি অফিস মুরলিধর সেন লেনে জাতীয় পতাকা হাতে নিয়ে লাগাতার ৪০ ঘণ্টারও বেশি ধর্না অবস্থান চলছে শিখ সমাজের। এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি শিখ সমাজের। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিক্ষোভের ঝাঁজ আরও বাড়িয়ে মূল অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ানোর কর্মদুটি নেওয়া হয়েছে বিজেপি দফতরের সামনে।

মুরলিধর সেন লেনের বিজেপি অফিসের সামনে খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে, এবং মন্তব্যকারী বিজেপি নেতাদের গ্রেফতারি ও ক্ষমাপ্রার্থনা দাবিতে শিখ সমাজের ধর্ণা অবস্থানের ৪০ ঘন্টা অতিক্রান্ত। কলকাতার ৫ টি গুরুদ্বারা থেকে ৭ প্রমুখ আজ বেলা পৌনে ১ টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তবে এই ৪০ ঘন্টায় মুরলীধর সেন লেন এর কার্যালয়ে কোনও বিজেপি নেতাদের দেখা যায়নি। অতএব এবার প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার জন্য নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হল শিখ সমাজ মঞ্চ থেকে।


Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...