Saturday, June 6, 2026

ভেড়া বিলির নামে কোটি কোটি টাকা দুর্নীতি! গ্রেফতার তেলেঙ্গানার ৪ সরকারি আধিকারিক

Date:

Share post:

ভেড়া বিক্রি কেলেঙ্কারির (Sheep Distribution) জেরে লোকসভা ভোটের (Loksabha Election) আগে রীতিমতো মুখ পুড়ল তেলেঙ্গানার (Telengana) কংগ্রেস (Congress) সরকারের। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে ইতিমধ্যে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চার সরকারি আধিকারিককে গ্রেফতার (Arrest) করল তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখা (Anti Corruption Branch)। সূত্রের খবর, বৃহস্পতিবারই অভিযোগের ভিত্তিতে ওই চার সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন শাখার স্পষ্ট অভিযোগ, ভেড়া বিলির নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে ওই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। আর সেই টাকা বেনামে অ্যাকাউন্ট খুলে সেখানে গচ্ছিত রাখা হয়েছে বলে খবর। ধৃতদের মধ্যে একদিকে যেমন নাম রয়েছে প্রাণীসম্পদ দফতরের সহ-অধিকর্তা ডি রবির ঠিক তেমনি নাম উঠে এসেছে এম আদিত্য কেশব সাইয়েরও। পাশাপাশি অভিযোগের তালিকায় নাম উঠে এসেছে উচ্চশিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর শ্রী সাঙ্গু গণেশ এবং জলসরবরাহ দফতরের আধিকারিক পশুলা রঘুপতি রেড্ডির নাম। তাঁদের বিরুদ্ধে কমপক্ষে ২ কোটি ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সামনে আসতেই নিজেদের মুখ ঢাকতে বড়সড় পদক্ষেপ নেয় তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখা। তড়িঘড়ি গ্রেফতার করা হয় চার উচ্চপদস্থ আধিকারিককে।

তবে দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, বহুদিন ধরেই ভেড়া বিলি নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। যে কেলেঙ্কারি নিয়ে দায়ের হয় ভুরিভুরি মামলাও। এরপর মামলার তদন্তভার হাতে পেয়ে তদন্ত শুরু করতেই চক্ষুচড়কগাছ দুর্নীতি দমন শাখার। এই মামলাতে একাধিক সরকারি আধিকারিকের জড়িত থাকার বিষয়টি সামনে আসে তদন্তকারীদের। এসিবির তদন্তে চার আধিকারিকের নাম উঠে আসে। এরপরই বৃহস্পতিবার তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর।

তদন্তকারীরা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কয়েক জন ভেড়া বিক্রেতা গত জানুয়ারি মাসে গাছিবোওলি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ ছিল, ভেড়া কিনলেও কোনও টাকাই তাঁদের মেটানো হয়নি। উল্টে সেই টাকা সরকারি আধিকারিকরা কয়েকটি বেনামি অ্যাকাউন্টে পাঠিয়ে আখেরে নিজেদেরই পকেট ভরিয়েছেন। আর সেই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমে ৪ সরকারি আধিকারিককে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...