Sunday, April 26, 2026

আপাতত স্থগিত ‘দিল্লি চলো’ কর্মসূচি, তবে শম্ভু-খনৌরি সীমান্ত ছাড়ছেন না কৃষকরা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পঞ্জাব-হরিয়ানা সীমানা সংলগ্ন একাধিক এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছে দু’তরফের এককাধিক মানুষের। এহেন পরিস্থিতির মাঝে আপাতত দিল্লি চলো কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন কৃষকরা। তবে আন্দোলন থামালেও দিল্লি সীমান্ত থেকে একপাও পিছু হঠছেন না আন্দোলনকারীরা।

শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিং। সেখানেই দিল্লি চলো কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর কথায়, “২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।” তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা বন্ধ থাকলেও আন্দোলন যে বন্ধ করা হবে না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকরা। জানা যাচ্ছে, রবিবার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, একগুচ্ছ দাবি কেন্দ্রের সরকারের কাছে পৌঁছে দিতে দিল্লি চলো অভিযান শুরু করেছেন দেশের কৃষকরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক খনৌরি এবং শম্ভু সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষকদের থামাতে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি নামানো হয় আধা সামরিক বাহিনী। সংঘর্ষের জেরে মৃত্যু হয় শুভকরণ সিং নামে বছর ২১এর এক যুবকের। এই ঘটনায় মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মৃতের পরিবার। তাঁদের দাবি, আমরা ন্যায় চাই, টাকা নয়।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...