Saturday, June 6, 2026

জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা

Date:

Share post:

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। তার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কমিশন সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রবিবার ফের বৈঠক হবে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের।

শনিবার রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার হয়েছে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যকে কমিশনের ফুল বেঞ্চ আসার আগে দফায় দফায় রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দিল্লিকে ব্যাখ্যা দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ দফতরের আধিকারিকদের সঙ্গে সমস্ত নোডাল অফিসার জেলাশাসক ও পুলিশ সুপারদের, বৈঠক হয়।মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কর্তাদের সফরের আগে সমস্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। স্মারকী মহাপাত্র এবং বিনোদ কুমার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে আসছেন বলে সূত্রের খবর। মঙ্গলবার তাঁরা নতুন পদে যোগদান করবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...