Thursday, May 14, 2026

সম্প্রচারিত হবে না মন কি বাত! ১১০ তম পর্বে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

আগামী ৩ মাস সম্প্রচার করা হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মন কি বাত (Maan Ki Baat) অনুষ্ঠান। রবিবার মন কি বাতের ১১০ তম পর্বে নিজের মুখেই সেকথা স্বীকার করে নেন মোদি। এদিন মোদি মন কি বাত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আগামী তিন মাস ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার (Telecast) বন্ধ থাকবে। লোকসভা নির্বাচনের কারণেই এই অনুষ্ঠান বন্ধ থাকবে বলে সাফ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী মাসেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর পরই নির্বাচনী আচরণবিধি শুরু হয়ে যাবে। আর সেকারণেই লোকসভা ভোটের আগে রবিবারই ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষ সম্প্রচার।

তবে রবিবার মন কি বাতের ১১০ তম পর্বে বক্তব্যের শুরু থেকেই নারী শক্তির বন্দনা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। আগামী ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবস’। সে কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা অতুলনীয়। সমাজের প্রতি ক্ষেত্রেই নারীদের অবদান অনস্বীকার্য। কয়েক বছর আগেও যা ভাবা যেত না, এখন সেটাই সম্ভব করে দেখাচ্ছেন নারীরা।’’ এদিনের অনুষ্ঠান থেকে তিনি ‘ড্রোন দিদি’-র সঙ্গে কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আজ প্রতিটি গ্রামে ড্রোন দিদিকে নিয়ে আলোচনা হচ্ছে। নমো ড্রোন দিদি এখন সবার মুখে মুখে। এই নমো ড্রোন দিদি হয়ে উঠছে দেশের কৃষিকে আধুনিক করার এক বড় মাধ্যম।’ মোদি এদিন আরও বলেন, ‘‘রাসায়নিক পদার্থের কারণে আমাদের মাতৃভূমি যে দুর্ভোগ, যে যন্ত্রণা ভোগ করছে। আমাদের মাতৃভূমিকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে দেশের মাতৃশক্তি।’’ পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ডিজিটাল গ্যাজেটের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ডিজিটাল গ্যাজেট এখন বন্য প্রাণীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।’’

তবে এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশজুড়ে একটি নতুন প্রতিযোগিতার কথা ঘোষণা করেন। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’। মূলত সোশ্যাল মিডিয়ার ভ্লগারদের উৎসাহ দিতেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান মোদি। আর সেইজন্য দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নমো।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...