Sunday, April 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তবে এই ম্যাচে নামার আগে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের রেফারিদের নিয়ে ক্ষুব্ধ তিনি। কুয়াদ্রাত দাবি করেন, রেফারির ভুলে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। পরিস্থিতি এমনই হয়েছে যে রাতে ঘুমানোর সময় তাঁর দুঃস্বপ্নে আসছেন রেফারিরা।

২) আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেলেও, গোল করতে ব্যর্থ হয় সবুজ-মেরুন। যদিও দলের এই পারফরম্যান্সে হতাশ নন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বরং ছেলেদের খেলায় খুশি তিনি। ম্যাচ শেষে জানান, দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে।

৩) ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৪০। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৫২ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ২৪ রানে অপরাজিত রোহিত। ১৬ রানে অপরাজিত যশস্বী। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ভারতের হয়ে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

৪) রাঁচিতে চলছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন ধ্রুভ জুরেল। ৯০ রান করেন তিনি। আর এরপরই ধ্রুভকে নিয়ে বিশেষ বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার তথা ভারতের টি-২০ দলের নতুন ভরসা রিঙ্কু সিং।

৫) রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে আউট করে এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন –চেন্নাইয়ানে বিরুদ্ধে নামার আগে ফের রেফারিং নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ?

 

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...