Saturday, June 27, 2026

‘সীতা-আকবর’ নামকরণ বিতর্কে সাসপেন্ড ত্রিপুরার আইএফএস  অফিসার

Date:

Share post:

শিলিগুড়ির বেঙ্গল সাফারির সিংহীর নাম সীতা। সেই নিয়ে আদালতে গিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এবার এই ঘটনায় সাসপেন্ড হলেন ত্রিপুরার আইএফএস অফিসার। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এই সিংহ এবং সিংহী ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে এসেছিল। ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণ আধিকারিক প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করা হল কারণ ১২ ফেব্রুয়ারি পশু ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এর আওতায় এই সিংহগুলিকে উত্তরবঙ্গে পাঠানোর সময় ‘ডেসপ্যাচ রেজিস্টারে’ সিংহগুলির নাম আকবর এবং সীতা লেখেন প্রবীণ লাল আগরওয়াল।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সিংহীর নাম সীতা আর সিংহের নাম আকবর রাখার যুক্তি তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়, ওই সিংহ এবং সিংহীর নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন তারা। জানানো হয়, সিংহগুলির নামকরণ বঙ্গের তরফে করা হয়নি। ত্রিপুরা এই নামকরণ করে পাঠিয়েছে।

আদালত এই মর্মে জানায়, ‘বিতর্ক তৈরী করতে কে এসব নাম রেখেছেন? জন্তুর নাম পৌরানিক নায়ক, ভগবান, স্বাধীনতা সংগ্রামী বা নোবেল প্রাপকদের নামে রাখা যায় না। কোনও সিংহের নাম কি রামকৃষ্ণ বা বিবেকানন্দ রাখবেন? কেন সিংহ আর সিংহীর নাম আকবর আর সীতা রেখে বিতর্ক তৈরী করলেন? এই নাম এড়িয়ে যাওয়া উচিত। সিংহের নাম কি সম্রাট অশোক রাখবেন? এটা শুধু সীতার ব্যাপার নয়। আমি সিংহের নাম আকবর রাখার পক্ষপাতী নই। তিনিও একসময়ে একজন দক্ষ, সফল ও ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট ছিলেন।’

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...