Saturday, March 14, 2026

একগুচ্ছ উন্নয়নের বার্তা নিয়ে সোম থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্থগিত থাকা জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গলমহল জুড়ে তিনদিন একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার সন্ধেয় রওনা দেন তিনি।

এদিন অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে কথা বলে দুর্গাপুর পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে একদফা বৈঠক সারেন তিনি। সোমবার রাতে দুর্গাপুরেই থাকবেন মমতা। তিন জেলায় প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুর এলাকায় বাড়ি তৈরির নকশা অনুমোদন সরলীকরণ করতে বিশেষ কমিটি গঠন রাজ্যের

মঙ্গলবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ওইদিন বিকেলেই পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতে বাঁকুড়ায় থাকবেন। পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।

শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা। বাঁকুড়া জেলার জন্য এক হাজার কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। তবে এবারের সফরে সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে  অলচিকি ভাষায় প্যারা-টিচার নিয়োগেরও বেশ কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।



spot_img

Related articles

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...