Tuesday, February 24, 2026

শাহজাহানকে গ্রেফতারে পুলিশের সঙ্গে CBI-EDকেও নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI), ইডি (ED) যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহান শেখকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালি ইস্যুতে বারবার শাহজাহান শেখের গ্রেফতারি নিয়ে আইনি জটিলতার অভিযোগ তোলার পর ২৬ ফেব্রুয়ারি রাজ্য পুলিশকে শাহজাহানের গ্রেফতারির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার আবার সেই নির্দেশে সংযোজন কলকাতা হাইকোর্টের।

একদিকে ইডি-র দায়ের করা মামলায় রাজ্যকে পার্টি করা হয়নি। তার ওপর রাজ্য পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশের পক্ষে তাঁকে গ্রেফতারি সম্ভব হচ্ছে না, স্পষ্টভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তোলার পর নতুন নির্দেশ জারি করে হাইকোর্ট। সন্দেশখালি নিয়ে ইডি-র দায়ের করা মামলায় রাজ্য সরকারকে পার্টি না করা হলেও রাজ্যকেই শাহজাহানকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়।

বুধবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় ইডি-র দায়ের করা মামলায় রাজ্য পুলিশ পার্টি না হওয়ায় কোন ভিত্তিতে তাঁরা শাহজাহানকে গ্রেফতার করবেন। রাজ্যের সওয়ালের বিরোধিতা করে ইডি। তারপরই প্রধান বিচারপতির নির্দেশ রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারবে শাহজাহানকে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪২ মামলার যে কোনওটিতে শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...