Tuesday, March 31, 2026

সকাল থেকে মৃত্যুর ‘গুজব’, কেমন আছেন মনোজ মিত্র?

Date:

Share post:

বুধের সকালে হঠাৎ গুজব, ‘প্রয়াত মনোজ মিত্র’! বিষয়টি সামনে আসার পর হতবাক বর্ষীয়ান অভিনেতার পরিবার। কিছুদিন আগেই কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের (Manoj Mitra) হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চলতি মাসেই অভিনেতার পেসমেকার সার্জারি ছিল। সফল অপারেশনের পর আগের থেকে ভাল আছেন তিনি। তার মাঝেই আচমকা মনোজের (Manoj Mitra) মিথ্যে মৃত্যু সংবাদ ভাইরাল সমাজমাধ্যমে। এতেই বিরক্ত তাঁর পরিবার। বর্ষীয়ান অভিনেতার ভাই তথা খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র (Amar Mitra)ফেসবুকে দাদার ছবি শেয়ার করে লেখেন, ‘ভালো আছেন। সুস্থ আছেন। অথচ খারাপ একটি গুজব নেটজগতে ঘুরে বেড়াচ্ছে। সকলের অবগতির জন্য জানাই মনোজ মিত্র সম্পূর্ণ সুস্থ আছেন।’বিশিষ্ট লেখক জানান, আচমকা এমন খবরে তাঁদের খুবই নাজেহাল হতে হয়েছে। ক্রমাগত ফোন এসে যাচ্ছে। রাত বারোটাতেও ফোন করে মনোজ মিত্রর সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাই ফেসবুকে লেখা ছাড়া আর কোনও উপায় ছিল না।

৮৫ বছর বয়সী অভিনেতা মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। আজও তাঁর কলম বেশ ধারালো। তপন সিনহা পরিচালিত ‘বাঞ্ছারামের বাগান’ আর মনোজ মিত্র যেন সমার্থক হয়ে রয়েছে । আবার সেই সময়ই তিনি দাপিয়ে অভিনয় করছেন মঞ্চেও। বাঙালি অভিনেতাদের একাধারে তিন প্ল্যাটফর্মে কাজ করার এক বিরাট অনুপ্রেরণা মনোজ মিত্র। সম্প্রতি পর্দায় তাঁকে বিশেষ দেখা না গেলেও তিনি আছেন নাটক লেখার মধ্যে। অভিনেতা হিসাবে যেমন তিনি কখনও কমেডিয়ান, কথনও মারাত্মক ভিলেন বা সমব্যথীর চরিত্র অসাধারণ নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমনই তাঁর রচিত নাটক। তাঁর একাঙ্ক নাটক ছোটদের জন্য, আবার সময়ের প্রতিফলক হিসাবেও ধরা দিয়েছে। দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁর তাই পেসমেকার বসাতে হয়েছে। তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে বিশ্রামে আছেন। এই অবস্থায় কেন তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়াল তাতে বিস্মিত অভিনেতার পরিবার।


Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...