Monday, April 13, 2026

দু-সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রভাত রায়

Date:

Share post:

সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। প্রায় দুসপ্তাহ পর মঙ্গলবার ছুটি পেলেন টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক (Tollywood director Prabhat Roy)।

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় স্তম্ভ হলেন প্রভাত রায়। একাধিক তারকাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বিনো- দুনিয়ায়। কিন্তু বেশিরভাগই তাঁর খোঁজ রাখেন না বলে একসময় অভিযোগ করেছিলেন। স্ত্রী বিয়োগের পর বড্ড একলা হয়ে পড়েন প্রভাত। টলিপাড়ার প্রচার-অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya) শুরু থেকেই পরিচালকের স্বাস্থ্যের খেয়াল রাখেন। প্রভাতও একতাকে কন্যাসম স্নেহ করেন। তিনিই জানিয়েছিলেন পরিচালকের অসুস্থতার কথা। শরীরে ক্রিয়েটনিনের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে প্রভাতকে ডায়ালিসিস করাতে হয়। পরিচালককে এখনও পর্যন্ত পাঁচ বার ডায়ালিসিস করাতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ভবিষ্যতেও পরিচালককে ডায়ালিসিসের সাহায্য নিতে হবে। তবে আগের থেকে ভাল আছেন তিনি। সেই কারণেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আগামী ৭ মার্চ প্রভাত রায়ের জন্মদিনে তাঁর আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ প্রকাশিত হওয়ার কথা। আপাতত সেই সূচির কোনও পরিবর্তন হচ্ছে না।


Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...