Sunday, June 14, 2026

ভোট বড় বালাই, রাতারাতি কমছে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া

Date:

Share post:

করোনার সুযোগ নিয়ে তিনগুণ থেকে দশগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া রেলের ভাড়া এবার কমাতে চলেছে ভারতীয় রেল। ভোটের মুখে বিজেপি বিরোধীদলগুলি বারবার রেলের ভাড়ার সঙ্গে প্লেনের ভাড়ার তুলনা করে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। লোকসভা ভোটের আগে সেই সমালোচনাকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে এক ধাক্কায় পুরোনো ভাড়া ফিরিয়ে দেওয়ার পথে হাঁটতে চলেছে রেল।

বিভিন্ন রুটের প্যাসেঞ্জার ট্রেন সহ ডিজেল ট্রেন (DMU), বৈদ্যুতিক প্যাসেঞ্জার ট্রেনের (MEMU) সাধারণ কামরায় যাত্রী ভাড়া করোনার সময় রেলের পক্ষ থেকে বাড়িয়ে এক্সপ্রেস ট্রেনের সমান করে দেওয়া হয়েছিল। রেলের যুক্তি ছিল এভাবে ট্রেনে অকারণে ভিড় করার প্রবণতা আটকানো যাবে এভাবে। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থাও। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে রেলের পরিষেবা ফিরে আসার পরে ফের চালু হয় প্ল্যাটফর্ম টিকিট ব্যবস্থা। কিন্তু ভাড়ার ক্ষেত্রে আর কোনও নতুন নিয়ম চালু হল না। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার।

মফস্বল এলাকার প্যাসেঞ্জার, ডিএমইউ, মেমু ট্রেনের যে ভাড়া বেড়েছিল এবার তা কমানোর নতুন নির্দেশিকা জারি হল। ১ মার্চ থেকে কার্যকর হবে নতুন ভাড়া। সর্বনিম্ন ভাড়া কমিয়ে আগের মতো ১০টাকা করা হবে। কোনও কোনও ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া কমানো হচ্ছে। এই ট্রেনগুলি মূলত জেলা শহরগুলির সঙ্গে কলকাতা শহরকে হাওড়া বা শিয়ালদহের মাধ্যমে যুক্ত করে। সেই সব এলাকার নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ভাড়া কমানোর। লোকসভা ভোটের আগে গ্রামাঞ্চলের মন পেতে এবার হঠাৎই রেলের ভাড়া কমানোর তাস খেলছে বিজেপি।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...