Sunday, June 14, 2026

রাজ্যসভায় সবচেয়ে বেশি ভোটে জয়ী জয়া বচ্চন!

Date:

Share post:

রাজ্যসভা ভোটে নজর কাড়লেন অমিতাভ-পত্নী। মঙ্গলবার উত্তরপ্রদেশে বিজেপি ৮ আসনে জয়ী হয়েছে। কিন্তু আলোচনার শিরোনামে সমাজবাদী পার্টির জয়া বচ্চন (Jaya Bachchan)। কারণ অখিলেশের দলের দুই নির্বাচিত প্রার্থীর মধ্যে তিনিই তো অন্যতম। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জয়া বলেই জানা যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের জন্য জয়ী হলেন তিনি। সপার (Samajwadi Party)আরেক জয়ী প্রার্থী হলেন রামজিলাল সুমন। জয়ার (Jaya Bachchan)জয়ের ফলে রাজ্যসভায় (Rajya Sabha) আরও একবার তাঁর নয়া ইনিংস শুরু।

বচ্চন বধু অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে এলেও পরবর্তীতে রাজনীতিতে নাম জড়িয়ে একাধিক বিতর্কের জেরে জয়াকে নিয়ে শিরোনামে আসতে হয়েছে।এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সামনেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জয়া। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন। তাঁর এই জয়ে খুশি দল বলেই সমাজবাদী পার্টি সূত্রে খবর। মঙ্গলবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh)রাজ্যসভা নির্বাচনের আগেই ক্রসভোটিং নিয়ে গুঞ্জন ছিল। বিশেষত ৮ জন সমাজবাদী পার্টির বিধায়ক দলীয় বৈঠকে উপস্থিত না থাকায় এই আশঙ্কা বাড়ে। অন্যদিকে কর্নাটকে হাত শিবিরের অজয় মাকেন, জি সি চন্দ্রশেখর ও সইদ নাসির হুসেন এবং বিজেপির নরাংশ কে ভাঙড়ে নির্বাচিত হন। অন্যদিকে হিমাচলে বিজেপির হর্ষ মহাজন কংগ্রেসকে হারিয়েছেন। কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভির এই হার বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে বুধবার সকালেই রাজ্যপালের কাছে আস্থা ভোটের আর্জি জানিয়েছে পদ্ম নেতৃত্ব।


Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...