Saturday, May 16, 2026

জেলে জ্যোতিপ্রিয়র ওজন কমেছে ২৫ কেজি! দাবি আইনজীবীর

Date:

Share post:

জেলযাত্রার পর কেটেছে চার মাস। রেশনকাণ্ডে অবশেষে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার সেই মামলার শুনানিতে উদ্বেগজনক দাবি করলেন তাঁর আইনজীবী। জেলযাত্রার পর তাঁর ওজন ২৫ কেজি কমেছে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে জেলে পড়ে গিয়ে জ্যোতিপ্রিয়র মাথা ফেটেছে বলে দাবি করেন তিনি। তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয়ের ওজন ২৫ কেজি কমে গিয়েছে। বর্তমানে তাঁর ওজন মাত্র ৩৭ কেজি বলেও দাবি করেছেন তিনি।বুধবার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয়। তাঁর মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। জ্যোতিপ্রিয়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। বুধবারও জেলে তাঁর কপাল থেকে রক্তপাত হয়েছে। মেডিক্যাল গ্রাউন্ডে তার জামিনের আবেদন তিনি।

জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন, গ্রেফতারির পর প্রথম দিন আদালতে হাজির হয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে সে দিন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাঁর শরীরের দু’টি কিডনি ঠিক মতো কাজ করে না। আইনজীবী জানিয়েছেন, একটি কিডনি ৭৪ শতাংশ এবং অন্যটি ২৬ শতাংশ কাজ করে। কোভিডের সময়ে জ্যোতিপ্রিয়কে দু’বার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলেও জানান তিনি। সে সময়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বালু।
জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, তাঁর মক্কেল দীর্ঘ দিনের সুগারের রোগী। কিডনির সমস্যা রয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।যদিও জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...