Wednesday, March 18, 2026

লোকসভা নির্বাচনের আগে কোন জেলায় কত কোম্পানি বাহিনী? জানাল কমিশন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। দুই দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে। তার আগে বুধবার বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দেড়শ কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। বারাসত, বনগাঁ, বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা মিলিয়ে ওই জেলায় মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সন্দেশখালির পরিস্থিতি এবং গত লোকসভা নির্বাচনে, ব্যারাকপুর লোকসভা এলাকায় লাগাম ছাড়া অশান্তির ইতিহাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। এরমধ্যে বসিরহাট পুলিশ জেলায় পাঁচ কোম্পানি এবং ব্যারাকপুরে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে।

কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এছাড়াও হাওড়া লোকসভা এলাকায় ছয় কোম্পানি ,হুগলিতে চার কোম্পানী, ডায়মন্ড হারবারে তিন কোম্পানি, পূর্ব মেদিনীপুরে সাত কোম্পানি পশ্চিম মেদিনীপুরে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হচ্ছে । ভোটের আগে মূলত ভোট দাতাদের মন থেকে আশঙ্কা দূর করতে এই বাহিনী মোতায়ন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের এদিনের বৈঠকে উপস্থিতছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফের আইজি বি কে শর্মা সহ কমিশনের অন্য়ান্য কর্তারা ।

আরও পড়ুন- পণ্যবাহী গাড়ির ভিড় কমাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের, শীঘ্রই চালু হচ্ছে ‘বার্জ’ পরিষেবা

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...