Sunday, May 3, 2026

ট্রেনিং স্কুলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশকর্মীর!

Date:

Share post:

পুলিশ ট্রেনিং স্কুলে (PTS) রহস্য মৃত্যু। বুধবার রাত ন’টা নাগাদ নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর। মৃতের নাম জয়ন্ত সরকার (Jayanta Sarkar)। তিনি কমব্যাট ফোর্সের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে গুলিবিদ্ধ হলেন জয়ন্ত তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

সূত্রের খবর অন্যান্য দিনের মতোই বুধবার স্বাভাবিক ডিউটি করেছিলেন ওই পুলিশকর্মী। বুধবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁর ডিউটি ছিল। দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডিউটি করার পর ট্রেনিং স্কুলে ফিরে আসেন। সার্ভিস রিভলবার জমা দেওয়ার আগেই পিটিএস-এর আর্মারির সামনে এই ঘটনা ঘটে। মৃতের পরিবারের শোকের ছায়া।


Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...