Friday, June 26, 2026

“আপনার হাতে নিষ্পাপ মেয়েদের রক্ত”! ২ নাবালিকা খুনে যোগীকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

যোগীরাজ্যে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দেশ। উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) কাছে ঘাটামপুরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) একহাত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। ঘটনার তীব্র নিন্দা করে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar) ও মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। এদিন যোগী আদিত্যনাথকে ট্যাগ করে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার প্রশ্ন তোলেন, “কবে বন্ধ হবে এই ধরনের নৃশংসতা? আপনার ডবল ইঞ্জিন সরকার নারী বিরোধী, ‘জঙ্গলরাজ সরকার’ ছাড়া আর কিছুই নয়! কাকলী আরও লেখেন, “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে বেটি বাঁচানোর উদ্দেশে গলাবাজি করছেন সেখানে যোগী সরকার মেয়েদের মেরে ফেলছে।”

পাশাপাশি এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, “যোগীরাজ্যে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। ঘাটমপুরে দুই নাবালিকাকে গণধর্ষণের পর দুজনকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মন্ত্রী বলেন, আপনার ব্যর্থতার ‘ভয়াবহ স্মারক’। ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জবাবদিহি করার কথা মনে করিয়ে দিয়ে শশীর খোঁচা আপনার হাত ইতিমধ্যে নিষ্পাপ মেয়েদের রক্তে রক্তাক্ত।

গত বুধবারই গম ক্ষেতের কাছে একটি গাছে ওড়নায় ফাঁস দেওয়া নাবালিকাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের। পরে যোগী পুলিশ গণধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য হলেও খুনের অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত ইটভাটার মালিক ও অন্য দুজনকে।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...