Tuesday, March 10, 2026

অশোকনগরে উপপ্রধান খুনের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (Bijan Das) খুনের ঘটনায় এবার নয়া মোড়। শুক্রবার সকালে খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার (Palash Sharma) বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আর এমন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠল গুমা (Guma)। পুলিশ সূত্রে খবর, যেখানে পঞ্চায়েত উপপ্রধান খুন হন, তার থেকে ১০০ মিটারের মধ্যেই লুকানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি। আর তা দিয়েই খুনের অভিযোগ তুলে পলাশের পরিবারের বাকি সদস্যদেরও গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। এদিকে স্থানীয়রা বৃহস্পতিবারই ঘটনার অন্য আরেক এক অভিযুক্ত গৌতম দাসের (Goutam Das) বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে শুক্রবার সকালেই গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এখনও বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা।

উল্লেখ্য, রবিবার রাতে গুমার নিবেদিতা পল্লি এলাকার বাসিন্দা তুহিন দত্তের বাড়িতে ঘুমোচ্ছিলেন উপপ্রধান বিজন দাস। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করেন আততায়ী। তাঁর মাথায়-পিঠে গুলি লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নাম জড়িয়েছে ওই পঞ্চায়েতেরই প্রধান ও তাঁর স্বামীর। এদিক গত সোমবার অশোকনগর থানায় বিজনের মেয়ে কোয়েনা পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী-সহ ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...