Tuesday, April 21, 2026

শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে বাতিল ২৭০টি লোকাল ট্রেন! যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

রেলের (Rail) জরুরি কাজের জন্য আগামী শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বাতিল (Cancelled) থাকবে ২৭০টি লোকাল ট্রেন। যার মধ্যে আগামিকাল শনিবার চলবে না ১৫৫টি লোকাল। পরের দিন অর্থাৎ রবিবার বাতিল থাকবে ১১৫টি ট্রেন। সব মিলিয়ে যাত্রী পরিষেবা লাটে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে শিয়ালদদহ ডিভিশনে (Sealdah Division)।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। রেল কর্তাদের দাবি, ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করতেই এই পদক্ষেপ। যার জেরে বারাকপুর, বারাসত, ডানকুনি সেকশনে রেল পরিষেবায় প্রভাব পড়বে।

আগামমিকাল শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ-ডাউনে ১৫৫টি ট্রেন চলবে না।

আগামী রবিবার সংশ্লিষ্ট শাখায় বাতিল থাকবে ১১৫টি লোকাল। এছাড়াও এই সংস্কার কাজের জন্য শনিবার দূরপাল্লার তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস। রবিবার বাতিল করা হয়েছে একটি এক্সপ্রেস (শিয়ালদহ-সিউড়ি) ট্রেন। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হবে। একাধিক ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...