Friday, April 3, 2026

জাতীয় শিবিরে ‘না’ বজরং-এর, কিন্তু কেন ?

Date:

Share post:

ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছ থেকে নির্বাচন শিবিরে যাওয়ার ডাকে সাড়া দিলেন না বজরং পুনিয়া। বরং তিনি আদালতে গেলেন ক্রীড়ামন্ত্রকের দ্বারা নির্বাসিত হয়েও একটি ক্রীড়া সংস্থা কীভাবে শিবির আয়োজন করতে পারে সেই প্রশ্ন তুলে।

আগামী মাসে দিল্লির আইজি স্টেডিয়ামে শিবিরের আয়োজন করেছে ভারতীয় কুস্তি সংস্থা। লক্ষ্য, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ও প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন। দিল্লি কোর্টে পিটিশন জমা দিয়ে বজরং বলেছেন, “ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের নেতৃত্বে কুস্তি সংস্থার কোনও শিবিরেই আমি অংশ নেব না। আমি বুঝতে পারছি না ক্রীড়ামন্ত্রক বরখাস্ত করার পরেও কি করে ওরা শিবিরের দিনক্ষণ ঘোষণা করতে পারে? কেন্দ্রের সরকার কেন চুপ আছে?” বজরং আরও বলেছেন, “আমি শুধু একা নই। সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরাও শিবিরে অংশ নেবেন না। সরকার বা অ্যাডহক কমিটি যদি শিবির আয়োজন করে তবেই আমরা সেখানে অংশ নেব।”

প্রসঙ্গত মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহের প্রতিবাদে ব্রিজভূষণ শরণ সিংকে সরিয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের দায়িত্বে আনা হয় তাঁরই ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে। ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদী কুস্তিগিররা। বিনেশ তো খেলরত্ন ও অর্জুন পুরস্কারও ফিরিয়ে দেন। সাক্ষী মালিক অবসর ঘোষণা করেন।

আরও পড়ুন- ১০ মার্চ কি হচ্ছে ডার্বি ? এলো বড় আপডেট

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...