Friday, May 15, 2026

পর্দায় ফিরছেন মহানায়ক! ‘অতি উত্তম’ ট্রেলারে উচ্ছ্বসিত অমিতাভ

Date:

Share post:

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত বহু প্রতীক্ষিত ‘অতি উত্তম’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। VFX এর সৌজন্যে বড় পর্দায় স্বমহিমায় দেখা যাবে বাঙালির মহানায়ক উত্তমকুমারকে (Uttam Kumar)। এ ছবি সৃজিতের অন্যতম ড্রিম প্রজেক্ট। প্রথম ঝলকেই পরিচালক বুঝিয়ে দিলেন একেবারে অন্যরকম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন। আর ট্রেলার দেখেই আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘অতি উত্তম’ (Oti Uttam) নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

‘অতি উত্তম’ নামের মধ্যেই লুকিয়ে আছেন মহানায়ক। সেইমতো চিত্রনাট্যকে পরিপূর্ণতা দিতে এই ছবির একটি চরিত্র উত্তমকুমার। তিনি বাঙালির রোম্যান্টিক আইকন হয়েই আসেন, কথা বলেন। এবং প্রেমের টিপস দেন। তবে আসল আনন্দ আর নস্টালজিয়া উত্তমকুমারকে চেনা স্টাইলে সিলভার স্ক্রিনে দেখায়, বলছেন অনুরাগীরা। আসলে উত্তম-অভিনীত চরিত্রের নানা ফুটেজ জুড়ে একটা চরিত্র নির্মাণ করা হয়েছে। এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিচালকের কথায়, “চিত্রনাট‌্য লিখতে আমার তিন বছর লেগেছে। যা যা সংলাপ বা ছবির চলন ইত‌্যাদি মাথায় রেখে ব‌্যাক ক‌্যালকুলেট করে আমাকে চিত্রনাট‌্য লিখতে হয়েছে।” এই ছবির ট্রেলার দেখেই তা শেয়ার করে এক্স হ্যান্ডেলে নিজের ভাল লাগার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

অনিন্দ‌্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে রয়েছেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ‌্যায়। চলতি মাসেই মুক্তি পাচ্ছে এই সিনেমা।


Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...