Tuesday, March 17, 2026

জামিন অযোগ্য ধারায় মামলা নিয়ে চিন্তা, রবিবারে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

Date:

Share post:

শুধু দিন ঘোষণার অপেক্ষা। লোকসভা নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। রবিবারই, রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে জামিন অযোগ্য ধারায় মামলার সংখ্যা।

কমিশন সূত্রে খবর, ৩ তারিখ রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। তাঁর সঙ্গেই আসছেন নির্বাচন কমিশনার, ডেপুটি নির্বাচন কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য-সহ মোট ১৪ জন সদস্য। তবে, রাজীব কুমার বাদে বাকি টিম দুটো ভাগে রবিবার তারিখ দুপুর আড়াইটে থেকে চারটের সময় কলকাতায় আসবে বলে কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে ওইদিনের বৈঠকে রাজীব কুমারের অনুপস্থিত থাকতে পারেন।

তবে, পরের দিনের বৈঠকের সময়সূচি অপরিবর্তিত আছে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে জামিন অযোগ্য ধারায় মামলা চিন্তায় ফেলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং রাজ্য প্রশাসনকে। তার কারণ, ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে যেন অতি অবশ্যই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাকে শূন্যে পৌঁছে দেওয়া হয়-এক সপ্তাহ আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সেই মোতাবেক গত সপ্তাহের শুক্রবার রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে উক্ত নির্দেশকে কার্যকর করতে বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যে মুহূর্তে এই নির্দেশ দেওয়া হয়েছিল তখন সংখ্যাটা ছিল লক্ষাধিক যা এই মুহূর্তে ৪৬ হাজারের কাছাকাছি। কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত এক্সিকিউটেড জামিন অযোগ্য মামলার সংখ্যা ৭৩ হাজার ৩৬৬।

শনিবারই রাজ্যে এসেছে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জামিন অযোগ্য ধারায় মামলার সংখ্যা কমানোর বিষয় নিয়ে রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব পদক্ষেপ করছে। যাতে ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং নিজেদের জনমত প্রদান করতে পারেন। এখন দেখার বিষয় একটাই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকে এত পদক্ষেপ নিয়ে কতটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাতে সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন।




spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...