Saturday, May 16, 2026

সুদীপের বাড়িতে চায়ের নিমন্ত্রণে যাচ্ছেন! দল নিয়ে কী বললেন কুণাল

Date:

Share post:

সকাল থেকে দলের হয়ে তাপস রায়ের (Tapash Ray) বাড়িতে দৌত্য করতে গিয়েছিলেন। আর সেই সময়ই না কি তাঁকে দল থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আবার সন্ধেয় তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে তাঁর চায়ের নিমন্ত্রণ। সেখানেও যাবেন তিনি। তবে, এখনও দলের তরফে আসা চিঠি পড়ে দেখার সময় হয়নি। সোমবার একের পর এক ঘটনায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন তৃণমূলের (TMC) প্রাক্তন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন সকালেই তাপস রায়ের সঙ্গে কথা বলতে যান কুণাল ঘোষ আর ব্রাত্য বসু (Bratya Basu)। অভিযোগ, সেই সময়েই কুণালকে হোয়াটসঅ্যাপ করে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কিন্তু ব্যস্ততার করাণে সেই চিঠি পড়ে উঠতে পারেননি বলে জানান কুণাল। একই সঙ্গে তিনি জানান, কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সন্ধে ৭টায় চায়ের নিমন্ত্রণ করেছেন। তিনি সেটা গ্রহণ করেছেন।

দলের পাঠানো চিঠির বিষয় কী? কুণাল জানান, তিনি গান শুনছিলেন। ’’আমার চিঠিটা পড়া হয়নি। আমি গান শুনছিলাম।’’ পাশাপাশি তিনি জানান, সকাল থেকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসেছে, কিন্তু তাঁর পড়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণালের সরস জবাব, ‘‘বান্ধবী অনেক দিন পর টিভিতে দেখেছেন। হোয়াটসঅ্যাপ করেছেন।’’

বিগত কয়েকদিনের কোনও কথার উল্লেখ না করে কুণালের মন্তব্য, ‘‘সুদীপদা সিনিয়র নেতা। তিনি ডেকেছেন। আমি সৌজন্য দেখাতে যাব।’’ এই পরিস্থিতিতে সুদীপের বাড়ির চায়ে পে চর্চা-তেই নজর সবার।




Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...