Wednesday, June 17, 2026

সব থেকে কম বয়সে ছয় বলে ছয় ছক্কা, নজির গড়লেন এই ক্রিকেটার

Date:

Share post:

ফের ছয় বলে ছয় ছক্কা মেরে নজির গড়লেন অভিজিৎ প্রবীণ । কয়েকদিন আগেই সব থেকে কম বয়সে ছয় বলে ছক্কা মেরে নজির গড়েছিলেন ভামশি কৃষ্ণা। আর এদিন সেই নজির ভেঙে দিলেন অনুর্ধ্ব-২২ দলের অভিজিত।

কেরলের তিরুঅনন্তপুরমে একটি অনুর্ধ্ব-২২ ক্রিকেট প্রতিযোগিতা খেলছিলেন অভিজিৎ। লেগ স্পিনার জো ফ্রান্সিসকে এক ওভারে ছ’টি ছক্কা মারেন তিনি। ম্যাচের ২১তম ওভারে এই কীর্তি গড়েন অভিজিৎ । তখন ৬৯ রানের মাথায় ব্যাট করছিলেন অভিজিৎ। প্রথম দু’টি বল লং অফের উপর দিয়ে মারেন তিনি। তৃতীয় বল গিয়ে পড়ে ডিপ মিড উইকেট বাউন্ডারির উপরে। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়। ওভারের শেষ দু’টি ছক্কা গিয়ে পড়ে লং অন বাউন্ডারির বাইরে। ওভারের সব থেকে লম্বা ছক্কা ১০৫ মিটারের। শেষ পর্যন্ত ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেছেন অভিজিত। সর্বসাফল্যে দশটি ছয় এবং দুটি চার মেরেছেন তিনি। ১০৬ রানে জয়ী হয় তার দল।

এদিকে মাত্র ১১ দিন আগে সিকে নায়ডু ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে এক ওভারে ছয় ছক্কা মারেন ভামশি কৃষ্ণা।

আরও পড়ুন- হু হু করে বাড়ছে ভারত-পাক টি-২০ বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম, দাম উঠল কোটি টাকায়

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...