Friday, June 26, 2026

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ মমতাবালার

Date:

Share post:

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন মমতাবালা ঠাকুর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি হিসেবে ইনকাম ট্যাক্স এর ফাইল প্রত্যেক বছর তিনি জমা করেন। এর আগে তার শ্বশুরমশাই প্রমথরঞ্জন ঠাকুর রিটার্ন ফাইল করতেন। তারপর তার স্বামী করতেন, এখন তার উপর দায়িত্ব। শান্তনু ঠাকুর আজ পর্যন্ত কোনওদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হয়ে রিটার্ন ফাইল করেননি বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই একই নামে বন্ধন ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়েছে। ১ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা ওই একাউন্টে জমা করেছেন শান্তনু ঠাকুর। এই টাকা নিয়ে সিবিআই ও ইডি তদন্তের দাবি করেন তিনি। মমতাবালা বলেন, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যদি বিষয়টি নিয়ে তদন্ত না করে, তবে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।

তিনি অভিযোগ করেন, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নামে ঠাকুর বাড়ির পাশে প্রচুর জমি কেনা হয়েছে। কিন্তু তার স্ত্রী কোনও রোজগার করেন না। পুকুর ভরাট করার নিয়ম না থাকা সত্ত্বেও পুকুর ভরাট করেছেন শান্তনু ঠাকুর। এমনকী, শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর থেকে ঠাকুরবাড়িতে অবৈধ নির্মাণ শুরু হয়েছে। এই কোটি টাকার উৎস কি তা তদন্তের দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন , এইমসে চাকরি দেওয়ার নামে যে টাকা তোলা হয়েছে সেই টাকাই ব্যাঙ্কে জমা রাখা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...