Sunday, May 17, 2026

নির্বাচনী দৌড়ে বড় জয়, ব্যালট মামলায় ট্রাম্পের পক্ষে রায় মার্কিন সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

কলোরাডো প্রাইমারি ব্যালট মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুশি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 (Donald Trump)। মার্কিন শীর্ষ আদালত (US Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পকে ব্যালট থেকে কোন রাজ্য সরাতে পারবে না। এই সিদ্ধান্ত রিপাবলিকান প্রার্থীর (Republican Candidate) বড় জয় বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।

কলোরাডোর প্রাইমারি ব্যালটে থাকতে পারবেন না ট্রাম্প, এমনটাই জানিয়েছিল কলোরাডো সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটাল দাঙ্গায় প্ররোচনার দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা থাকার দায়ে কলোরাডো সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্টকে অযোগ্য বলে রায় দিয়েছিল। সোমবার সেই রায়কে অবৈধ বলে জানিয়েছে মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট। ফলে আজকের কলোরাডো সহ ১৪ টি মার্কিন অঙ্গরাজ্যে ‘সুপার টিউসডে’র প্রাইমারি নির্বাচনে সামান্য হলেও স্বস্তিতে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের শিবির। ফেডারেল সুপ্রিম কোর্ট বলছে, সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কোনও পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য বলে ঘোষণা করতে পারে না কোনও মার্কিন অঙ্গরাজ্যের কোর্ট। ট্রাম্প নিজেও এই সিদ্ধান্ত জানার পর সোমবারের দিনটিকে আমেরিকার জন্য ‘বিশেষ’ বলে আখ্যা দিয়েছেন। এটি আমেরিকার বুকে তাঁর অন্যতম জয় বলে মনে করছেন প্রাক্তন প্রেসিডেন্ট।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...