Friday, May 1, 2026

আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে সেরা ১০এ ঢুকে পড়লেন যশস্বী

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটো ডাবল সেঞ্চুরি সহ ৬০০র বেশি রান করে ফেলেছেন বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। ভারতীয় ক্রিকেট যে সুরক্ষিত তার হাতে, তা প্রমাণ করে চলেছেন ২২ বছরের তারকা। এতেই শেষ নয়, এই যশস্বীর হাত ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-১ সিরিজে এগিয়ে রোহিত শর্মার ভারত। ধরমশালায় শেষ টেস্টে নামার আগে এই যশস্বীই দিলেন আরও বড় চমক। বহু তারকাকে পিছনে ফেলে অভিনব কাণ্ড ঘটিয়ে ফেললেন যশস্বী।আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা ১০এ ঢুকে পড়েছেন যশস্বী। আগের প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ১২তে ছিলেন তিনি। সেখান থেকে সরাসরি ১০এ চলে এলেন। ৭২৭ পয়েন্ট পেয়েছেন তিনি। ৭২০ পয়েন্ট নিয়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না। তাও এক ধাপ উঠেছেন বিরাট কোহলি। আটে রয়েছেন তিনি। ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে তিনে ফেলে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট।

বোলারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে কিন্তু ভারতীয়দের জয়জয়কার। এক নম্বরেই অটুট রয়েছেন যশপ্রীত বুমরা। দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। একধাপ নেমে সাতে রয়েছেন রবীন্দ্র জাডেজা। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে জাডেজা, দুইয়ে অশ্বিন। তিনে রয়েছেন অক্ষর প্য়াটেল। নতুন ব়্যাঙ্কিং ধরমশালা টেস্টে নামার আগে ভারতীয় টিমকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

 

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...