Tuesday, May 19, 2026

বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

Date:

Share post:

রেফারির সঙ্গে বাদানুবাদের সময় অশ্রাব্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে হেডে গোল করেছিলেন ইংলিশ তারকা বেলিংহাম। গোলটি হলে রিয়ালই জিতে যেত। কিন্তু হেডে তাঁর গোল এবং রেফারি হেসুস গিল মানজানোর শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে।

কিন্তু রেফারি মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা করেন।এতে রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি মানজানোকে। এ সময় বেলিংহাম অশ্রাব্য শব্দ ব্যবহার করে মানজানোকে বলেন, বলটি তখন বাতাসে ছিল। অর্থাৎ, শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি। কথার মাঝে গালিগালাজ করায় সে রাতে লাল কার্ড দেখেন বেলিংহাম। এবার পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। এর ফলে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না তিনি।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ জমা দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও বেলিংহাম মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে। ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...